বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ময়মনসিংহের মালগুদামে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী আটক • আইনশৃঙ্খলা ইস্যুতে উত্তপ্ত রাজনীতি • গুপ্ত খেলার জম্পেশ শো • ইসরায়েলে ক্ষমতার লড়াইয়ে ঝুলছে সমীকরণ • লন্ডনে সংবাদ সম্মেলনে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা • অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে আইরিন খান • ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা : প্রধানমন্ত্রী • ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে? • বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর • মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি

রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা রয়েছে। ৬ অক্টোবর (মঙ্গলবার) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৫৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। বর্তমান মেয়াদে তিন বছরের মধ্যে কর্মসূচিটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
 
সম্মানির হার অনুযায়ী, ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম ২ হাজার টাকা করে পাবেন।

পুরোহিত পাবেন ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা। এ ছাড়া বিহার অধ্যক্ষ ৫ হাজার, উপাধ্যক্ষ ৩ হাজার, যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা করে সম্মানি পাবেন। ধর্মীয় উৎসব উপলক্ষে বার্ষিক উৎসব ভাতাও দেওয়া হবে।

উপদেষ্টা জানান, ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিন মসজিদের ২২৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের ১০ জন পুরোহিত ও সেবাইতকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হয়েছে।

দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির আওতা বাড়িয়ে কার্ডধারীদের মাসে ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে দরিদ্র মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে খাদ্য সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে।

বেকারদের কর্মসংস্থানের জন্য আগামী ডিসেম্বরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থীদের ডাটাবেস তৈরি করা হবে।

একই সঙ্গে শিল্প-কারখানার কর্মীর চাহিদার তথ্য নিয়ে অনলাইন ও অফলাইন ডাটাবেস করা হবে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।
 
এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রারম্ভিক জ্বালানি বহনকারী কার্গো বিমান গত ২ অক্টোবর রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে বলে জানান উপদেষ্টা।

তিনি জানান, সেপ্টেম্বরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান চালিয়ে এক হাজার ৮৮৫টি প্রতিষ্ঠানকে এক কোটি ৮১ লাখ পাঁচ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। চলতি সপ্তাহে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৯ দশমিক ১৯ মেট্রিক টন দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ ছাড়া পরিবেশদূষণের ঘটনায় ১১২টি মামলা করে ১৩ লাখ ৫৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গত সাত মাসে প্রায় চার লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz