বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪ • দেশে ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮২ • উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী • সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা • প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্প-বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ • স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩০, প্রাণহানি আরও বাড়ার শঙ্কা • আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক • টেস্টের বোলার-অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইয়ানসেন • বাংলাদেশ এখন আর সাহায্য নয়, ব্যাপক বিনিয়োগ চায় • চাকরি হারাতে যাচ্ছেন মাইক্রোসফটের ৬০ হাজার কর্মী

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্প-বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্প-বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই। ২৮ অক্টোবর (বুধবার) টোকিওতে অনুষ্ঠিত হয় এ সাক্ষাৎ৷ 

সাক্ষাৎকালে আকাজাওয়া রিয়োসেই বলেন, 'বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে জাপান আগ্রহী।'

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার বিভিন্ন খাত এগিয়ে নেওয়া এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত পোষণ করে উভয় পক্ষ।

বৈঠকে জাপানি ব্যবসায়ী মহলে বাংলাদেশের প্রতি বিদ্যমান বিনিয়োগ-আগ্রহ কাজে লাগিয়ে বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ঠিকানা/এএস 

 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz