সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা • পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে সংঘর্ষ-আগুন : ৪ মামলায় আসামি ১০ হাজার • ২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম • ব্রুকলিন থেকে নিউইয়র্কের ক্ষমতার কেন্দ্রে: লেটিশিয়া জেমসের সংগ্রাম ও সাফল্য • নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদে ফিরতে লেটিশিয়া জেমসের নির্বাচনী প্রতিশ্রুতি • অস্ত্র নিয়ন্ত্রণ, অভিবাসী অধিকার ও আবাসন সুরক্ষায় অগ্রাধিকার লেটিশিয়া জেমসের • স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন কারা, জানালেন রিজভী • দেশে ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪৩৩, অক্টোবরেই নিহত ১৭৪ • জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির • মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথগ্রহণ ৩ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

২ নভেম্বর (সোমবার) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার ৩ নভেম্বর দুপুর ১২টায় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান পরিচালিত হবে।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।

এদিকে, একটি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz