বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন : শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন : শামা ওবায়েদ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।১৮ নভেম্বর (বুধবার) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফর শেষে এই বিশেষ প্রতিবেদক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে তার সাক্ষাৎ ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা জানতে চান শামা ওবায়েদ। জবাবে বিশেষ প্রতিবেদক রোহিঙ্গাদের সঙ্গে তার মতবিনিময় এবং সামগ্রিক মানবিক পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।

তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় ঘাটতি বাড়ছে। পাশাপাশি সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা রয়ে গেছে।

বৈঠকে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি, বিশেষ করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz