সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

একুশ

নুরুল শিপার খান | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৩৩
একুশ
বিজ্ঞাপন
একুশ তুমি স্পর্ধা তোলা
রক্তমাখা মুখ-
একুশ তুমি দৃপ্ত স্লোগান
সাহস ভরা বুক!

একুশ তুমি কৃষক মুখে
সূর্যরাঙা হাসি,
একুশ তুমি রক্তে গড়া,
বর্ণমালার বাঁশি।

একুশ তুমি দামাল ছেলে
রক্তভাসা বন্যা!
একুশ তুমি বীর জননীর
পুত্রহারা কান্না।

একুশ তুমি আগুন একুশ
একুশ জয়ের হাসি,
একুশ তুমি অমর একুশ
একুশ রাঙা খুশি।
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz