বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রঙ্গমঞ্চ

রীতেশ ঘোষ | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৫১
রঙ্গমঞ্চ
বিজ্ঞাপন
একবার ভালোবাসার রৌদ্রে এসে দাঁড়াও প্রিয়া
পরিচয় করিয়ে দেবো তোমায় সুমধুর সম্ভাষণে,
পৃথিবী জোড়া শ্যাওলা আর শামুকের সাথে
দেখো হাসবে ওরাও ভালোলাগার আহ্বানে।

একবার শুধু একবার কোজাগরী রাতে এসো
দেখো সে রাতে ঝিঝিঁ পোকা আর প্যাঁচার মিলন,
বর্ষণ সিক্ত রাতে কান পেতো মায়াবী আবেশে
শুনবে ব্যাকুল ব্যাঙেরা মিলন পিয়াসে গায় গান।

একবার বিভেদ ভুলে তাকাও যদি মাটির দিকে
দেখবে কচি কচি বুনো ঘাসফুলের মিষ্টি হাসি,
স্কাইলার্ক পাখির মতো তাকাও আকাশের পানে
স্বপ্নগুলো উড়বে আর বলবে ভালোবাসি ভালোবাসি।

আবর্তনে চলছে পৃথিবী সবকিছুই যেন ঘূর্ণায়মান
যুবতী প্রিয়া বৃদ্ধা হবে যুবক-প্রেমিক হারাবে টান,
থামবে না এ প্রেম কোনোভাবেই কোনো পরিবর্তনে
মুখোমুখি থাকবো দু’জন যদি ঠিকানা হয় বৃদ্ধাশ্রম।
 
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz