সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বোধের অপরাধ

আবু কাজী রুবেল | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০৮
বোধের অপরাধ
বিজ্ঞাপন
বিভ্রান্ত শালিকের সম্মোহিত দৃষ্টিতে
সকালের ঘন কুয়াশায় পথভ্রষ্ট স্বাধীনতা,
মেঘের গগনবিদারী বজ্রপাতের সৃষ্টিতে
অবশ করা প্রথম প্রেমের গাঢ় উষ্ণতা।

গন্তব্যের পথে ছুটে চলা ধমনির লাল রক্ত
আন্তনগর ট্রেনের স্বপ্নের লাল বগি,
দ্রুতগামী ট্রেনের ঝিকঝিক তালে নির্লিপ্ত
হৃদয় খোঁজে সমান্তরাল লাইনের সহযোগী।

সদ্য ঘুমভাঙা ভোরের পাখির সংগীতে
সবুজ চারা উঁকি দেয় সম্ভাবনার অঙ্কুর,
আগ্নেয়গিরির লাভার মতো বেয়ে চলা স্রোতে
পাহাড়ের চূড়ার সুউচ্চ অনুভূতি কামাতুর।

হিমবাহের বরফগলা জলের মুক্ত ছন্দে
ভেসে যাওয়া খেলনা বালির বাঁধ,
সুখের সাগরে ভেসে যাওয়ার আনন্দে
মুক্তি পায় জীবনের বোধের অপরাধ।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz