বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বৃদ্ধ বয়স

লুৎফুর রহমান চৌধুরী | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:২৩
বৃদ্ধ বয়স
বিজ্ঞাপন
বৃদ্ধ বয়সটা হচ্ছে যন্ত্রণার এক কারখানা
প্রতিদিন জীবন দরজায় এসে দেয় হানা
আমি কিছুতেই করতে পারি না যে মানা
এই পথ থেকে কেমন করে মুক্তি পাব?
কাহারো আছে কি জানা।

কঠিন অসুখ বেঁধেছে পঙ্গু শরীরে দানা
হে সৃষ্টিকর্তা মেহেরবানি করে দিয়ো ফানা
ভারী বোঝা সইতে পারছে না দেহখানা
এই কঠোর দুনিয়ায় আমার শেষ সময়ে
কেউ নেই তুমি বিনা।

কাঙালের মতো দুয়ারে দুয়ারে খুঁজি খানা
চোর বলে টেনেহিঁচড়ে নিয়ে যায় থানা
চোখেতে ছানি পড়তে পড়তে আজ কানা
দুঃসহ সময়ে আপনজন কেউ নেই কাছে
ঠোকর দেয় মুরগির ছানা।

সারাটা জীবন পরিশ্রম করেছি একটানা
এই কথা পাড়াপড়শির, সবার ছিল জানা
অর্থ ব্যয় করছি দুষ্টুর পেছনে ষোলো আনা
স্বার্থপরের মতো রাস্তায় ফেলে চলে গেছে
পাখির মতো মেলে ডানা।
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz