দেশে হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১৭
ঠিকানা অনলাইন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৬:৫৭
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৭ জন। ১ নভেম্বর (রবিবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৫৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৩০ হাজার ১৩ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৯৩৫ জন।
গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ চার হাজার ৭৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৬ হাজার ১৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।