বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • দেশে ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু • ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো • এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি • অভিশংসনের উদ্যোগ নিলে ডেমোক্র্যাটদের নিশ্চিহ্ন করে দেব: ট্রাম্প • বন্ধুকে হত্যায় কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি • শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি দুজনের একজন সিলেট ও অন্যজন খুলনা বিভাগের। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৪০২ জনের হাম শনাক্ত হয়েছে। ৪ নভেম্বর (বুধবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৭ জন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন শনাক্ত হয়েছেন।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz