সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​শিল্পকলায় ‘শ্রাবণে প্লাবনে আবৃত্তি সন্ধ্যা’ অনুষ্ঠিত

​শিল্পকলায় ‘শ্রাবণে প্লাবনে আবৃত্তি সন্ধ্যা’ অনুষ্ঠিত

বিজ্ঞাপন
শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘শ্রাবণে প্লাবনে আবৃত্তি সন্ধ্যা’। চিত্রশালা মিলনায়তনে ‘নটনন্দন’-এর আয়োজনটি ছিলো কবিতাময়। উদ্বোধন করেন স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কবি ড. শরীফ আস্-সাবের। প্রধান অতিথি ‘বুরো বাংলাদেশ’ চেয়ারপারসন কবি-মুক্তিযোদ্ধা ড. মাহবুব সাদিক। ‘গেস্ট অব অনার’ বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবিদ্বয়। যথা জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক ছিলেন বিশ্ববাতায়নের কবি-সম্পাদক সালেম সুলেরী।

🔰 অনুষ্ঠানের স্বাগত কবি ছিলেন ফেরদৌস সালাম, রহিমা আখতার কল্পনা। প্রথমজন 'প্রত্যয়' সম্পাদক, দ্বিতীয়জন 'বাংলা একাডেমি'র সাবেক পরিচালক। স্বাগত বক্তা ‘নটনন্দন’ সভাপতি আবৃত্তিকার রবিউল আলম রবি। সভাপতিত্বে নান্দনিকতার কবি ইমরোজ সোহেল। রবীন্দ্র-নজরুলসহ ৮ জন প্রয়াত কবির কবিতা পরিবেশিত হয়। ছিলো ৭ জন জীবিত কবির স্বরচিত বর্ষার কবিতা। সর্বকবি হাসান হাফিজ, ফেরদৌস সালাম, সালেম সুলেরী, রেজাউদ্দিন স্টালিন। এছাড়া ইমরোজ সোহেল, রহিমা আখতার কল্পনা, আলমগীর জুয়েল। শিশুনন্দনের ২০ জন শিশু-কিশোর ছড়া পাঠ করে। অন্যদিকে ২০ জন কবি-আবৃত্তিশিল্পী অনুষ্ঠান মাতিয়ে তোলেন। শিক্ষাসেবী মার্কিন প্রবাসী মোশাররফ হোসেন চৌধুরী অনুষ্ঠানে সম্মানিত হন।

🔰 কথা ও কবিতা দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটান সম্মানিত উদ্বোধক। প্রধান অতিথি ড. মাহবুব সাদিক বলেন, আমি অভিভূত। বৃষ্টির প্রধান কবি রবীন্দ্রনাথকে আবৃত্তিতে পেয়ে ভালো লাগলো। কবি হাসান হাফিজ বলেন অনলাইনে অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ছড়ানো হোক। প্রধান আলোচক সালেম সুলেরী বলেন, কথা কম, কবিতা বেশি। তিনি আবৃত্তি করেন-- “দুষণ দুহিতা ধরণী কাঁদছে, দাও সেবা-অনুমোদন/ বৃষ্টি-প্লাবনে পৃথিবীটা হোক জলধোয়া পরিশোধন”।

🔰 অনুষ্ঠানে বর্ষার কবিতায় আবৃত্তির মুগ্ধতা ছড়ান : নাসিম আহমেদ, শায়লা আহমেদ, রবিউল আলম রবি, সাবেরা খান। ছিলেন বিথী কবির, শাহনাজ লিপি, মাহাবুব মুকুল, আরিফা প্রেমা। এছাড়াও তামান্না আফরিন, লাবণ্য সীমা। সঙ্গে ফেরদৌসী মালা, শাহিনা আফরোজ, মরিয়ম রহমান। ছিলেন মামুন মজিদ, তারেক হাসিব, মাহবুব টিটু প্রমুখ। সমাপণীতে একক সঙ্গীতে ছিলেন মাহাবুর রহমান। নটনন্দনে’র পরবর্তী আয়োজন শিল্পকলায় ২৯-৩০ আগস্ট। কবি নজরুলের অর্ধশত প্রয়াণতিথিতে থাকবে কথা-কবিতায় শ্রদ্ধাতর্পণ।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz