বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

স্পেনের ভিলাফ্রানকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

স্পেনের ভিলাফ্রানকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

বিজ্ঞাপন
তুতিউর রহমান, স্পেন: স্পেনের ভিলাফ্রানকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টায় ভিলাফ্রানকা বিএনপির আহ্বায়ক নেছার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব মৃদুল মাহমুদ ও কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ফরহাদ মীর রাজন। শুরুতে নেছার উদ্দিন ভূঁইয়া ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।

সভায় প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সহসভাপতি তুতিউর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বখতিয়ার রহমান ও রেজাউর করিম শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহসিন এবং সাংগঠনিক সম্পাদক আবু শাহেন তালুকদার।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক আদর্শ ও দেশের জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও রাজনৈতিক দর্শন নিয়েও আলোচনা করেন।

সভায় আরও বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য টুনু মিয়া, লুৎফুর রহমান ও জিয়াউল হক মুনাফ; বার্সেলোনা মহানগর বিএনপির সদস্যসচিব নুরুল আমীন নুরু, যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব সুমন তালুকদার; বাদালোনা বিএনপির সদস্যসচিব শিপন আহমেদ; স্পেন দক্ষিণ যুবদল নেতা সুমন পায়েল ও ফজলুল করিম সুমন; বিএনপি নেতা টিপু সুলতান, দেলোয়ার হোসেন, ওমর ফারুক ও আরিফ হোসেন; ভিলাফ্রানকা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ও রাসেল হোসেন এবং যুগ্ম সদস্যসচিব আশরাফুল আলম সুজন।

বক্তারা দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের অভিযোগ, পতিত সরকারের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। তাঁরা এসব তৎপরতার প্রতিবাদ জানান এবং প্রবাসে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার পাশাপাশি কেক কেটে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz