বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

প্যান্ট ও অন্তর্বাসে লুকানো ১২ কেজি সোনা, শাহজালালে দুই চীনা নারী আটক

প্যান্ট ও অন্তর্বাসে লুকানো ১২ কেজি সোনা, শাহজালালে দুই চীনা নারী আটক

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই চীনা নারী যাত্রীর শরীর থেকে ১২ কেজি ৬০০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৫৮৬-এর যাত্রীদের তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম।

একপর্যায়ে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন চীনা দুই নাগরিক চেন লিউইয়ুন ও মো শিয়াওইয়ু। পরে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা হলুদ রঙের সোনার পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় ২৪ ক্যারেট পাওয়া গেছে।

এ ঘটনায় জব্দ করা সোনা ও আটক দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz