সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

​কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কুড়িগ্রামে রাজারহাট-তিস্তা সড়কে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়েছে। এতে কুড়িগ্রামের সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ ব্যবস্থা।

ফলে ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রেলপথ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ১৮ মে (বৃহস্পতিবার) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রাম জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে অনেক যাত্রী বিকল্প উপায়ে তিস্তা জংশন স্টেশনের উদ্দেশে রওনা দেন।

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, ‘সকালে স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনে যেতে হয়েছে। এতে বাড়তি খরচ ও সময় দুটোই লেগেছে।’

যাত্রী আব্দুল কাদের বলেন, ‘আগে থেকে কোনো তথ্য না থাকায় স্টেশনে এসে বিপাকে পড়েছি। জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল। এখন বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজার রহমান বলেন, ‘ভোরের দিকে বিকট শব্দ শুনে এসে দেখি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে আছে। এতে পুরো লাইন বন্ধ হয়ে যায়।’

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাক অপসারণ ও রেলপথ সচলের কাজ শুরু করে।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, ‘বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাক অপসারণের কাজ চলছে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

রেলওয়ে সূত্র জানায়, দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz