সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শিশু রিফাত হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ১০ বছরের কারাদণ্ড

শিশু রিফাত হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ১০ বছরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বগুড়ায় আট বছর বয়সী রিফাত হোসেন নামের এক শিশুকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৮ সালের এ হত্যা মামলায় ২১ জুন (রবিবার) রায় ঘোষণা করা হয়। বগুড়ার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক এ সাজা ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাজাহানপুর উপজেলার খাদস গ্রামের আবুল কালাম আজাদ, সাগর, সেলিম ইসলাম, মেহেদী হাসান ও রাজু ইসলাম। এদের মধ্যে সাগর ও সেলিম পলাতক রয়েছে এবং বাকিরা আজ আদালতে উপস্থিত ছিলেন। 

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—একই গ্রামের সজীব হাসান, মফিজুল ইসলাম, জাহিদ হাসান, বোরহান আলী ও বায়েজিদ হাসান। পলাতক দুজন গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের সাজা কার্যকর হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রিফাত হোসেনের বাবা এনামুল হক বিদেশে থাকতেন। তবে তিনি বিদেশ থেকে ফেরার পর প্রতিবেশী আজাদ বিভিন্ন সময়ে বারবার তার কাছে টাকা চেয়েছিল।

২০১৮ সালের ১৫ জুলাই আজাদ আবারও এনামুলের কাছে ঋণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন। কিন্তু এনামুল তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান। সেদিন বিকেলে এনামুলের বড় ছেলে রিফাত হোসেন নিখোঁজ হয়। পরে এ ব্যাপারে এনামুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার তিন দিন পর পার্শ্ববর্তী গ্রাম পোয়ালগাছার একটি সেতুর নিচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। পরে এনামুল এ ব্যাপারে শাহজাহানপুর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলায় অভিযুক্তদের মধ্যে মাসুদ রানা নামের একজন বিচার চলাকালে মারা যান।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz