রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ • পুরুষ মডেল ভাড়া করে প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা • বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ • ট্রাম্পকে হ'ত্যার হুমকির অভিযোগ, অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার নাগরিক • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ • শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ • জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী : সাখাওয়াত হোসেন • যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ইরান • দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী • প্রবল চাপের মুখে তাওহিদ হৃদয়ের অবিস্মরণীয় ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না : ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না : ইরান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। চলমান সংঘাতে ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

৭ নভেম্বর (শনিবার) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ২২৮টির বেশি অবস্থান বা স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে।

তার দাবি, বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিই অভিযান পরিচালনার সক্ষম অবস্থায় নেই। এ কারণে মার্কিন বাহিনীকে জাহাজের জ্বালানি এবং সেনাসদস্যদের প্রয়োজনীয় সরঞ্জাম বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে।

আকরামিনিয়া বলেন, ‘আমরা কখনোই এই অঞ্চলে শত্রুর সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেব না।’ সূত্র: আল জাজিরা

ঠিকানা/এএস 

 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz