রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ • পুরুষ মডেল ভাড়া করে প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা • বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ • ট্রাম্পকে হ'ত্যার হুমকির অভিযোগ, অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার নাগরিক • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ • শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ • জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী : সাখাওয়াত হোসেন • যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ইরান • দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী • প্রবল চাপের মুখে তাওহিদ হৃদয়ের অবিস্মরণীয় ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
আল জাজিরার বিশ্লেষণ

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়, ইরানে ফের হামলা চালাবেন ট্রাম্প?

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়, ইরানে ফের হামলা চালাবেন ট্রাম্প?

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে বড় ধরণের ধাক্কা খাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। একদিকে তিনি ইরানকে সরাসরি কড়া হুমকি দিচ্ছেন, অন্যদিকে আবার যুদ্ধ থামিয়ে দ্রুত সমাধানের দিকে হাঁটারও আভাস দিচ্ছেন।

নির্বাচনে রিপাবলিকান পার্টির এই বিশাল পরাজয় মেনে নিয়ে ট্রাম্প স্বীকার করেছেন, জনমনে চরম অসন্তোষ তৈরি করা ইরান যুদ্ধ এই হারের জন্য আংশিকভাবে দায়ী। এর পরই গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রকে হয়তো ইরানের অবশিষ্টাংশ ‘ধ্বংস’ করে দিতে হতে পারে।
একই সঙ্গে ট্রাম্প যোগ করেন, তিনি কোনো চরম পদক্ষেপ নিচ্ছেন কি না, তা মানুষ ‘খুব শিগগিরই জানতে পারবে’।
ইতোমধ্যে শুক্রবার (৬ নভেম্বর) হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, যাকে ট্রাম্প ‘ছোটখাটো হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

তবে একই দিনে সুর বদলে ট্রাম্প জানান, তার প্রশাসন ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নৌপথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের কঠোর অনমনীয় শর্তাবলি এবং অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনে বড় হারের ধাক্কা- এই দুইয়ের চাপে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন, তা নিয়ে বেশ কঠিন এক উভয়সংকটের মুখে পড়েছেন।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz