শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• • নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ : রাশেদ খাঁন • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪ • সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না : রণবীর • ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো • ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প • ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে করতালি ৪০০ দর্শকের, হিলারি ক্লিনটনের হাত থেকে গ্রহণ করলেন পুরস্কার • ডিপি ওয়ার্ল্ড কী জিনিস? • লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটি  নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মতবিনিময় • ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি শাজিয়া হক মিমি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

উগান্ডায় স্কুলবাস খাদে পড়ে নিহত ২১

উগান্ডায় স্কুলবাস খাদে পড়ে নিহত ২১

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
উগান্ডায় একটি শিক্ষাসফর শেষে ফেরার পথে বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জনই স্কুলশিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে উগান্ডা পুলিশ।

নিহত শিক্ষার্থীরা রাজধানী কাম্পালার ‘কিং ডেভিড জুনিয়র স্কুল’-এর শিক্ষার্থী ছিল। কাপচোরওয়া জেলার সিপি ফলস এলাকায় শিক্ষাসফর শেষে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্ক প্রাণ হারান। এ ঘটনায় আরও কয়েকজন কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়েছেন, যাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটির দুমড়েমুচড়ে যাওয়া ছবি প্রকাশ করেছে, যা দেশটির ভঙ্গুর সড়ক নিরাপত্তার ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, ত্রুটিপূর্ণ যানবাহন এবং বেপরোয়া গতির কারণে প্রায়ই প্রাণঘাতী বাস ও ট্রাক দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। গত বছরের অক্টোবরে একটি প্রধান মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০২৪ সালের সরকারি প্রতিবেদন অনুযায়ী, সেই বছর উগান্ডায় প্রায় ৪ হাজার ৪৩৪টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz