শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪ • সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না : রণবীর • ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো • ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প • ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে করতালি ৪০০ দর্শকের, হিলারি ক্লিনটনের হাত থেকে গ্রহণ করলেন পুরস্কার • ডিপি ওয়ার্ল্ড কী জিনিস? • লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটি  নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মতবিনিময় • ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি শাজিয়া হক মিমি • বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের ইশতেহার ঘোষণা • ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ডিপি ওয়ার্ল্ড কী জিনিস?

ডিপি ওয়ার্ল্ড কী জিনিস?

বিজ্ঞাপন
ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়ায় দেশের কী লাভ? সরকারের দিক থেকে তা এখনো পরিস্কার করা হয়নি। বা সরকার করতে পারেনি। বিরোধিতাকারীদেরও একই অবস্থা। ক্ষতিটা কী? এ প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারছে না বিরোধিতাকারীরা। তা হলে অবস্থাটা কী দাঁড়ালো। ডিপি ওয়ার্ল্ড কী তাও বা জানি ক'জনে?
এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী এবং বৈশ্বিক সাপ্লাই চেইন ও লজিস্টিকস সেবাদাতা প্রতিষ্ঠান। ২০০৫ সালে সংযুক্ত আরব আমিরাতের 'দুবাই পোর্ট অথরিটি' এবং 'দুবাই পোর্টস ইন্টারন্যাশনাল'-এর একত্রীকরণের মাধ্যমে ডিপি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠা। মূল কার্যালয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। এর কার্যক্রম ছড়িয়ে রয়েছে বিশ্বের ৬টি মহাদেশের ৭৬টিরও বেশি দেশে। তারা প্রায় ৩০০টির বেশি বাণিজ্যিক ইউনিট, ৮০টিরও বেশি সামুদ্রিক ও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনা করে। তাদের মূল কাজ কন্টেইনার হ্যান্ডলিং, লজিস্টিকস ও সাপ্লাই চেইন সলিউশন, পার্ক ও ফ্রি জোন পরিচালনা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত প্রযুক্তি সেবা। এদের ফ্ল্যাগশিপ ও সবচেয়ে বড় টার্মিনাল হলো বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক বন্দর দুবাইর জেবেল আলী পোর্টে। প্রোফাইল এ পর্যন্তই?
না, মোটেই না। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নের দায়িত্ব পাওয়া তাদের অনেক কাজের একটি মাত্র। এখানে প্রশ্ন আসে-দুবাই বা আরব আমিরাত কি এতোই উন্নত দেশ? তাদের প্রযুক্তি এবং মানবসম্পদ কি এতোই উন্নত? কেনো তাদের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড চলে যায় দেশে দেশে সমুদ্রবন্দর পরিচালনা করতে? আসলে ডিপি ওয়ার্ল্ড নামেমাত্র আ-ি সেখানে মরাতের কোম্পানি। রেজিস্ট্রিকৃত। কিন্তু নেপথ্যের মালিক ও পরিচালক অন্যরা। আমাদের সরকার চুক্তিটির বিবরণ মানুষকে জানাচ্ছে না কেনো? এটি কি কোনো সামরিক চুক্তি?
সরকার বলছে প্রতিটি কনটেইনার হ্যান্ডলিং-এর ৬৭% টাকা পাবে বাংলাদেশ। অথচ আসলে পাবে ৪০% থেকে ৬৭%। কখন ৪০% পাবে, আর কখন ৬৭% তা কেউ জানে না। এখানে শুভঙ্করের কোনো ফাঁকি নেই তো? এ প্রশ্নও আসে, ডিপি ওয়ার্ল্ড-কে নিউমুরিং টার্মিনাল লিজ দেয়ার বিষয়ে আওয়ামী লীগ সরকার, ইউনুসের ইন্টারিম সরকার এবং বিএনপি সরকারও কেনো একমত? যে টাকা ডিপি ওয়ার্ল্ড ইনভেস্ট করবে বলেছে, সেই টাকা তারা নিজেদের ফান্ড থেকে আনবে? না। এরইমধ্যে বাংলাদেশের ভেতর থেকেই ৬০% টাকা সংগ্রহ করেছে। দেশের বিভিন্ন গ্রুপকে নিজেদের সাথে সংযুক্ত করেছে। বুঝে এসেছে ফেরটা? কোথায় বিদেশিদের হাতে তুলে দেয়ার রহস্যটা?
সরকার আরো বলছে- ডিপি ওয়ার্ল্ডকে শুধু অপারেটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে এটি অপারেটর নয়, কনসেশ-ি নয়ার। অপারেটর ও কনসেশ-ি নয়ার-এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। অথচ ২০২৫-২৬ অর্থবছরে এনসিটির নিট প্রফিট ছিল প্রায় এক হাজার আট'শো কোটি টাকা। অর্থাৎ ডিপি ওয়ার্ল্ড আগামী দশ বছরে যে ১০০০ কোটি বিনিয়োগ করবে, আমাদের এন-সিটির এক বছরের আয় তার প্রায় দ্বিগুণ! তা হলে সরকার চাইলে এক বছরের আয় বন্দরের আধুনিকায়নে বিনিয়োগ করলেও ডিপি ওয়ার্ল্ডের ১০ বছরের বিনিয়োগের পরিমাণের চেয়ে অনেক বেশি হয় না?
হিসাব বলছে, দশ বছরের নিট প্রফিট হিসাব করলে দাঁড়াবে ১৮ হাজার কোটি টাকা। এই টাকাগুলো দেশের রিজার্ভে যুক্ত না হয়ে এখন জমা হবে ডিপি ওয়ার্লের্ডর অ্যাকাউন্টে। তাহলে সরকার নিজে বিনিয়োগ না করে সর্বস্ব ত্যাগ করে পরনির্ভরশীল হওয়ার মানে কী? ডিপি ওয়ার্ল্ডকে বার্ষিক ন্যূনতম ১২ লক্ষ ৩০ হাজার (১.২৩ মিলিয়ন) TEUS কনটেইনার হ্যান্ডলিং করতে হবে। নতুন কোনো টার্মিনাল চালু হলে এই ন্যূনতম পরিমাণ ১০ লাখ টিইইউতে নামিয়ে আনার সুযোগ থাকবে। এরইমধ্যে ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় ব্যবস্থাপনায় এনসিটি ১৩ লক্ষ ৮৫ হাজার TEUS কনটেইনার হ্যান্ডলিং করে ফেলেছে। তাহলে এতো গাল-গল্প কেনো?
লেখক : সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন, ঢাকা।
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz