শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প • ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে করতালি ৪০০ দর্শকের, হিলারি ক্লিনটনের হাত থেকে গ্রহণ করলেন পুরস্কার • ডিপি ওয়ার্ল্ড কী জিনিস? • লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটি  নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মতবিনিময় • ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি শাজিয়া হক মিমি • বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের ইশতেহার ঘোষণা • ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা • নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার থেকে সরে এলেন ট্রাম্প • কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ • হেনস্তার আগে দূতাবাস ড. ইউনূসকে নিরাপত্তা দেয়নি কেন?

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​মিরপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন

​মিরপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর মিরপুর-১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ডিউটি অফিসার জানান, চলন্ত অবস্থায় বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz