মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিদেশি বিনিয়োগে থাইল্যান্ডের সাফল্য, কোন পথে বাংলাদেশ? • ইনফান্তিনোর বিরুদ্ধে গোপনে ১৭ লাখ ডলার পারিশ্রমিক নেওয়ার অভিযোগ • অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতনতায় সেমিনার • বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ • বসনিয়ায় অবৈধ সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ • কৃষি, ওষুধ ও পর্যটনে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–সাবাহ আলোচনা • ৩৬ বছরেই মারা গেলেন জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ • চিকিৎসাসেবায় এআই ব্যবহারের পরামর্শ জনপ্রশাসন উপদেষ্টার • নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা • নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নের মামলায় ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই এজেন্ট

নের মামলায় ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই এজেন্ট

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ওয়েবসাইটে সম্পূর্ণ মনগড়া তথ্য পাঠিয়েছে অ্যানথ্রপিকের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট। পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
ফিলাডেলফিয়া পুলিশ জানায়, গত ১৮ জুলাই ওয়েবসাইটে জমা পড়া বার্তাটি স্প্যাম হিসেবে চিহ্নিত হওয়ায় তদন্তকারীদের কাছে পৌঁছায়নি। বার্তায় এআই এজেন্টটি দাবি করেছিল, হত্যাকাণ্ডের বর্ণনার সঙ্গে মেলে এমন কাউকে সে দেখেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রপিক ২৮ সেপ্টেম্বর ত্রুটিটি শনাক্ত করে। তবে পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ৭ অক্টোবর। এ দীর্ঘ বিলম্বে ক্ষোভ প্রকাশ করে পুলিশ বলেছে, এ ধরনের ঘটনা ঠেকাতে কোম্পানিকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।
অ্যানথ্রপিক জানিয়েছে, ত্রুটি শনাক্তের পর সংশ্লিষ্ট স্বয়ংক্রিয় পরীক্ষামূলক কার্যক্রম বন্ধ করা হয়েছে। পুলিশের দাবি, তাদের অভ্যন্তরীণ ব্যবস্থায় অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং নিরাপত্তাব্যবস্থার কারণেই ভুয়া তথ্যটি তদন্ত প্রক্রিয়ায় ঢুকতে পারেনি।
এদিকে, অ্যানথ্রপিকের প্রকাশিত এক প্রতিবেদনে এআই এজেন্টের আরও কিছু অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের তথ্য উঠে এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ফরম ব্যবহার করে ২০টি অসম্পূর্ণ ভিসার আবেদন জমা দেওয়ার ঘটনাও রয়েছে।
এআই এজেন্টের এমন আচরণ নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এআই টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন। এর আগে ওপেনএআইয়ের এআই এজেন্টের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড নিয়েও সাইবার নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছিল।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz