শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রের নির্বাচন  ২০২৬ নিয়ে বাগের  টাউন হল মিটিং • সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি : মাহ্‌দী আমিন • ব্যাংক আমানত ফেলে রাখলে বাড়তে পারে জটিলতা • সুরে, নৃত্যে, কথায় : অনুভবের সন্ধ্যা  বিপার মঞ্চে প্রজন্ম থেকে প্রজন্মে  সংস্কৃতির যাত্রা • মেসির বিদায়ি জার্সি রিভার প্লেটের জাদুঘরে • ৬২ প্রিসিঙ্কটের কমান্ডিং  অফিসার ডেপুটি  ইন্সপেক্টর সাইফুল • সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা • পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা জারি • মঞ্চ মাতালেন ইমরান, কণা ও ঝিলিক • নিউইয়র্কে হামের  সংক্রমণ বেড়েছে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

​বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন স্কটল্যান্ড কোচ। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপে স্কটল্যান্ডের যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্বেই। নকআউট পর্বে ওঠার জন্য শেষ ম্যাচে ব্রাজিলকে হারানোর বিকল্প ছিল না তাদের জন্য। কিন্তু সেই ম্যাচে ৩-০ গোলে হেরে যায় ইউরোপের দলটি। ব্রাজিলের কাছে হারের পরই স্কটল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন স্টিভ ক্লার্ক।

বিশ্বকাপ শুরুর আগেই ২০৩০ সাল পর্যন্ত স্কটল্যান্ডের সঙ্গে নতুন চুক্তি করেছিলেন ক্লার্ক। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর সাত বছরের দায়িত্বের ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি। গ্রুপ পর্বে ব্রাজিল ছাড়াও মরক্কোর কাছে হেরে যায় স্কটল্যান্ড। একমাত্র জয়টি আসে হাইতির বিপক্ষে। সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবেও শেষ ৩২-এ ওঠতে পারেনি স্কটিশরা।

ক্লার্কের কোচিংয়ে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে স্কটল্যান্ড। তার অধীনেই ২০২১ ও ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেয় দলটি। পাশাপাশি ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বেও ফেরে স্কটল্যান্ড। এই সাফল্যগুলোই তাকে দেশটির ইতিহাসের অন্যতম সফল কোচের মর্যাদা এনে দিয়েছে।

বিদায়বার্তায় সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন খোলা চিঠি দিয়েছেন ক্লার্ক। তিনি লেখেছেন, ‘এই বিদায়ের সবচেয়ে আবেগঘন অংশটি আমার খেলোয়াড়দের ঘিরেই। তাদের ছাড়া ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত আমরা যে স্মৃতিগুলো তৈরি করেছি, তার কোনোটিই সম্ভব হতো না। তারা যে প্রশংসা ও ভালোবাসা পাচ্ছে, তার পুরোপুরিই প্রাপ্য। তাদের কোচ হতে পারা সত্যিই আমার জন্য ছিল বিরাট সম্মানের। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমার উত্তরসূরির জন্য রইল শুভকামনা।’

ক্লার্কের অবদানের প্রশংসা করে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল বলেন, ‘বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হওয়ায় আমরা সবাই হতাশ। তবে ক্লার্কের সাত বছরের দায়িত্বকালে স্কটল্যান্ড যে অসাধারণ অগ্রগতি করেছে, সেটিও আমাদের ভুলে গেলে চলবে না। ২০১৯ সালে চতুর্থ পটের দল হিসেবে যাত্রা শুরু করে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত, স্কটল্যান্ডকে আবার বড় কোনো টুর্নামেন্টে ফিরিয়ে আনার যে লক্ষ্য তাকে দেওয়া হয়েছিল, তিনি তার চেয়েও বেশি অর্জন করেছেন।

সম্পর্ক শেষ হলেও ক্লার্কের প্রতি কৃতজ্ঞ ম্যাক্সওয়েল, ‘স্টিভের রেকর্ডগড়া অবদানের জন্য আমরা ক্লার্কের প্রতি কৃতজ্ঞ। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কেটে গেলে স্কটল্যান্ডের সমর্থকরাও আবার বড় মঞ্চে নিজেদের দলকে দেখতে পাওয়ার স্মৃতির জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকবে। সবশেষে, স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমাদের অসাধারণ সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। হাজার হাজার সমর্থক উল্লেখযোগ্য আর্থিক ব্যয় বহন করে যুক্তরাষ্ট্রে এসে বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রত্যাবর্তন উদযাপন করেছেন। তারা আবারও প্রমাণ করেছেন, তারা আমাদের দেশ ও জাতীয় ফুটবলের অসাধারণ প্রতিনিধি।’

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz