সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফ্লোরিডায় ঈদ পুনর্মিলনী ও পিএইচডি গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

ফ্লোরিডায় ঈদ পুনর্মিলনী ও পিএইচডি গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

বিজ্ঞাপন
দিল এ রহমান চাঁপা, ফ্লোরিডা : গত ৭ জুন ছিল একটি আনন্দঘন ও স্মরণীয় দিন। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীদের সংগঠন জিএসএবি (গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কোরি ভিলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ছিল চা-নাশতার ব্যবস্থা। এরপর ফটোসেশন এবং পরে পরিবেশন করা হয় ঈদ পুনর্মিলনীর বিশেষ মধ্যাহ্নভোজ।
মধ্যাহ্নভোজের পর আয়োজন করা হয় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে সিঁথি একটি জনপ্রিয় আধুনিক গান পরিবেশন করেন। এরপর মোহনা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। দিল এ রহমান চাঁপা আবৃত্তি করেন তাঁর স্বরচিত দুটি কবিতা- একটি বাংলা কবিতার বই থেকে এবং অন্যটি তাঁর ইংরেজি কবিতার বই থেকে। 
সাংস্কৃতিক পর্বের শেষদিকে জিএসএবি’র সভাপতি সাফায়েত চৌধুরী নির্জন জনপ্রিয় গান ‘চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো?’ পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। 
অনুষ্ঠান শেষে পরিবেশন করা হয় ঈদের সেমাইসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন।

অনুষ্ঠানে সম্প্রতি ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং তাদের সম্মাননা উপহার প্রদান করা হয়। এ বছর মোট ১৫ জন বাংলাদেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তারা হলেন- জাফর, আজিম, পান্থ, হোমায়রা, নওরীন, দীপু, রিফাত, দিপাল, অতশী, মুসাইদ, শুভ, মিনু, শতাব্দী, রোকন ও হাসনাইন।
অনুষ্ঠানে বক্তারা নবীন গবেষকদের এই অর্জনকে বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সম্প্রতি পিএইচডি কোর্সে ভর্তি হওয়া নতুন বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল হাসান ফুয়াদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. হারুনুর রশিদ বাদল।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বিভিন্ন বিনোদনমূলক খেলা। মেয়েদের ‘পিলো পাসিং’ খেলায় জুমানা প্রথম এবং ইনা দ্বিতীয় স্থান অর্জন করেন। শিশুদের ‘পিলো পাসিং’ খেলায় মাইশা প্রথম ও নূর দ্বিতীয় স্থান লাভ করে। সবশেষে অনুষ্ঠিত হয় ছেলেদের ‘ডার্ট’ প্রতিযোগিতা। এতে লতিফ প্রথম এবং জাফর দ্বিতীয় স্থান অর্জন করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
বিকেল সাড়ে ৬টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রাণবন্ত পরিবেশ, আন্তরিক অংশগ্রহণ এবং বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীটি হয়ে ওঠে অত্যন্ত উপভোগ্য ও স্মরণীয়। আয়োজক এবং অংশগ্রহণকারী সবাই ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি গবেষক ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিক সাফল্য কামনা করেন।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz