শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সরকারে পদ-পদবী পেতে তদবিরে  ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা! • চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র সীমিত করার চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন: ট্রাম্প • এএফসির দুটি পুরস্কার জিতলো বাফুফে • রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায় : খলিলুর রহমান • সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত : মোদি • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ • ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত • বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনকে তথ্য দেবেন এমপিরা : জি কে গউছ • ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান • অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি

বিজ্ঞাপন
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যরিস্টার জাইমা রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন।
স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে।

১৯৮৮ সালে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। বাবার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান।

দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে।

পরবর্তী সময়ে তারেক রহমান এক-এগারোর সরকারের  নির্যাতনের শিকার হন। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সে সময়ের সরকার তাকে লন্ডনে পাঠিয়ে দেয়।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের  ২৫ ডিসেম্বর প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশে ফেরেন। সেদিন তাকে বরণ করার জন্য বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লাখো জনতার ঢল নেমেছিল। চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই বিজয়ী হন। সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

জন্মদিনে কর্মসূচি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠান করা হবে। এ উপলক্ষে  শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও এতিমখানা উত্তর বারিধারায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে  জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এর বাইরে দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করবেন বলে জানা গেছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz