শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সরকারে পদ-পদবী পেতে তদবিরে  ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা! • চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র সীমিত করার চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন: ট্রাম্প • এএফসির দুটি পুরস্কার জিতলো বাফুফে • রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায় : খলিলুর রহমান • সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত : মোদি • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ • ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত • বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনকে তথ্য দেবেন এমপিরা : জি কে গউছ • ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান • অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও সম্পদ ছিল। 

এ পর্যন্ত ১১৫টির বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে এপি। 

সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতামূলক ব্যবস্থা। এরপর এসব ঘাঁটির যুদ্ধবিমান ও বিভিন্ন ভবনে হামলা চালানো হয়।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় বিমানঘাঁটিটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।

এপির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সূত্র: আলজাজিরা

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz