শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সরকারে পদ-পদবী পেতে তদবিরে  ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা! • চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র সীমিত করার চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন: ট্রাম্প • এএফসির দুটি পুরস্কার জিতলো বাফুফে • রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায় : খলিলুর রহমান • সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত : মোদি • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ • ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত • বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনকে তথ্য দেবেন এমপিরা : জি কে গউছ • ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান • অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, রাত সাড়ে ১০টা থেকে এগারোটার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়।

তবে কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

অভিনেতা তমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন। তিনি ঢাকার আজিমপুরের স্থানীয় বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz