বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • দেশে ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু • ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো • এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি • অভিশংসনের উদ্যোগ নিলে ডেমোক্র্যাটদের নিশ্চিহ্ন করে দেব: ট্রাম্প • বন্ধুকে হত্যায় কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি • শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দিয়েছেন আদালত। ৪ নভেম্বর (বুধবার) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাক্ষীর জন্য ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামি পরীর পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মারধর, ভয়ভীতি দেখানোর এই মামলাটি করেন ব্যাবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz