বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক • এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ • কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন • শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু • ‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’ • চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের • প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র • ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : যেসব অঙ্গরাজ্য পেতে পারে প্রথম নারী গভর্নর

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’

‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই রয়েছে। তবে এবার প্রেম বা বিয়ে নয়, দীর্ঘদিনের গৃহসহকারী বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। ১৫ বছর ধরে মিমির পাশে থাকা বুল্টিকে নিজের পরিবারের সদস্যের মতোই দেখেন অভিনেত্রী।

সম্প্রতি এক মঞ্চানুষ্ঠানে বুল্টিকে সঙ্গে নিয়ে তার প্রতি নিজের অনুভূতির কথা তুলে ধরেন মিমি। এ সময় বুল্টিকে জড়িয়ে ধরে অভিনেত্রী বলেন, ১৫ বছর ধরে সে তার সঙ্গে রয়েছে। হাসপাতালে থাকলেও বুল্টি পাশে থাকে। এমনকি নিজের দুঃখ-কষ্টের কথা মা-বাবার চেয়েও বুল্টি বেশি বোঝে বলে মনে করেন তিনি।

মিমির এমন আবেগঘন বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে আবেগের সঞ্চার হয়। অনুষ্ঠানে বুল্টির পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিকতা প্রকাশ করেন অভিনেত্রী। তিনি জানান, বুল্টির ভাই তার সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই তার ভাইয়ের সঙ্গে ছবি তোলার বিষয়টিও মঞ্চে উল্লেখ করেন মিমি।

দীর্ঘ দেড় দশক ধরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের সঙ্গী বুল্টি। অসুস্থতা কিংবা কঠিন সময়ে মিমির পাশে থাকার পাশাপাশি তার পোষ্যদের দেখাশোনার দায়িত্বও পালন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও মিমির সঙ্গে বুল্টির বিভিন্ন মুহূর্তের ছবি প্রায়ই দেখা যায়।

মঞ্চে বুল্টির প্রতি মিমির এই সম্মান ও ভালোবাসার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পাচ্ছে। অনেকেই বলছেন, দীর্ঘদিনের এই সম্পর্ক কেবল কর্মক্ষেত্রের গণ্ডিতে সীমাবদ্ধ নেই; বরং তা পারিবারিক বন্ধনের রূপ নিয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz