বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক • এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ • কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন • শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু • ‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’ • চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের • প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র • ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : যেসব অঙ্গরাজ্য পেতে পারে প্রথম নারী গভর্নর

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’

‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ২৪-এর রাজাকার মেজর আখতারুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নিল ৭১-এর রাজাকার। ৩ নভেম্বর (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ২০২৪-এর জুলাইয়ে আন্দোলনকারী সবাইকে রাজাকারের সন্তান বলেও মেজর আখতারুজ্জামান এখন জামায়াতের কাছে হিরো।... আমাকেও সে রাজাকারের বাচ্চা বলে আক্রমণ করে এবং আরও বলে যে, আন্দোলন করছে জামায়াত-শিবির রাজাকারের সন্তানরা। সে সময় মেজর আখতারুজ্জামানকে প্রশ্ন করা হয়, এরা সবাই রাজাকারের বাচ্চা? উত্তরে মেজর আখতারুজ্জামান বলেন, হান্ড্রেড পার্সেন্ট, এরা শতভাগ রাজাকারের সন্তান!

রাশেদ খাঁন লেখেন, সেই জুলাই গাদ্দার, গণহত্যার মদদদাতা মেজর আখতারুজ্জামান এখন হয়ে গেছেন জামায়াত নেতা! জামায়াতকে সন্ত্রাসী দল বলা মেজর আখতারুজ্জামান এখন সুন্দর করে ‘নারায়ে তকবির’ স্লোগান দিতে শিখে গেছেন!

পোস্টে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী প্রশ্ন রাখেন, আর এতেই তিনি (মেজর আখতারুজ্জামান) পাকা ইমানদার ও জনগণের নেতা হয়ে গেছেন? ধর্ম ব্যবসা শিখে গেলে এই সমাজে রাজনীতি করতে আর কি লাগে? জামায়াতের কাছে প্রশ্ন, শেখ হাসিনাও যদি ক্ষমা চেয়ে জামায়াত করতে আগ্রহ পোষণ করে, সেও কি জামায়াতে যোগদানের সুযোগ পাবে?

রাশেদ খাঁন আরও লেখেন, জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়ে আজকে যখন মেজর আখতারুজ্জামান বলছিল, ইয়াহিয়া খানই তো ঠেকাইতে পারেনি, তোমরা কি ঠেকাইবা! মেজর আখতারুজ্জামান ‘ইয়াহিয়া খান ও ৭১-এর প্রসঙ্গে’ যেতেই হয়তো জামায়াতের আমির জিহ্বায় কামড় দিচ্ছিলেন আর ভাবছিলেন, আরে কি কয়, কি কয়, এখনও পাক্কা জামায়াত তো হতে পারলি না! তোকে নিয়ে না আমি প্রশংসা করে বলেছি, মেজর আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নয়, পুরো বাংলাদেশের মানুষের নেতা! তাও ব্যাটা ৭১, ৭১ করে কলিজায় আগুন ধরিয়ে দিস!

সবশেষে তিনি উল্লেখ করেন, যাইহোক, মেজর আখতারুজ্জামানকে নিয়ে জামায়াতের আজকের আয়োজন দেখে জনগণ মন্তব্য করছে, ২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিল ৭১-এর রাজাকার!

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz