বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক • এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ • কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন • শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু • ‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’ • চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের • প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র • ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : যেসব অঙ্গরাজ্য পেতে পারে প্রথম নারী গভর্নর

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
চলতি ২০২৬ সালের পর থেকে ইসরায়েলকে অর্থ-সহায়তা দেওয়া বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ নভেম্বর (মঙ্গলবার) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া চারশ কোটি ডলার অর্থ-সহায়তা দেওয়া বন্ধ করবে। তিনি আরও বলেছেন, এরইমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক মাস আগেই এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েলের এখন এই অর্থ-সহায়তার প্রয়োজন নেই। আর ইসরায়েলকে অর্থ-সহায়তার বিষয়টিকে পুঁজি করে কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিক রিপাবলিকানদের বিরুদ্ধে সমালোচনা করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমরা ইতোমধ্যে একমত হয়েছি যে, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে আর অর্থ দেওয়া হবে না। তবে ইসরায়েলের প্রয়োজন হলে আমরা সহায়তা করব।

ট্রাম্পের এমন ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প কোন ধরনের অর্থায়ন বন্ধের কথা বলেছেন সেটি এখনও পরিষ্কার নয়।

উল্লেখ্য, বর্তমানে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক অনুযায়ী তেল আবিব প্রতিবছর ৩৮০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা পায়। এই চুক্তির মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz