রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ • পুরুষ মডেল ভাড়া করে প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা • বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ • ট্রাম্পকে হ'ত্যার হুমকির অভিযোগ, অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার নাগরিক • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ • শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ • জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী : সাখাওয়াত হোসেন • যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ইরান • দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী • প্রবল চাপের মুখে তাওহিদ হৃদয়ের অবিস্মরণীয় ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস

প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পর্দায় বিভিন্ন সময় নানা ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। অভিনয়ের মানুষ হলেও প্রযোজনায়ও দেখা গেছে তাকে। এসব নিয়েই আলোচনায় থাকেন। এবার অভিনয় নয়, ব্যতিক্রমী সাজ ও ফটোশুট নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন এ চিত্রনায়িকা।
অপু বিশ্বাস

অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মধ্যে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলতে দেখা যায়। এমনকি কখনো কখনো নিজের নতুন নতুন ছবি ও ভিডিও-ও পোস্ট করেন তিনি। এবার ফটোশুটের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। ছবিগুলোয় লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক, রঙিন ওড়না, কানে বড় ঝুমনা আর পাশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল নিয়ে দেখা গেছে তাকে।

৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে ছবিগুলো পোস্ট করার পরই তা নজর কাড়ে নেটিজেনদের। লাল রঙের নকশা করা পোশাকের সঙ্গে গলায় রঙিন ওড়না, হাতে চুড়ি ও কানে বড় ঝুমকা―সবমিলে এক অন্যরকম অপু বিশ্বাসের দেখা পেয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এ অভিনেত্রীকে ছবিগুলোয় কখনো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গেছে, আবার কখনো মোটরসাইকেলে বসে ভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে দেখা গেছে। আর ছবিগুলো প্রকাশের পর রিঅ্যাকশনের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশংসামূলক মন্তব্য দেখা গেছে সেখানে।
অপু বিশ্বাস

ছবিগুলোর পাশাপাশি তার ক্যাপশনও ছিল ব্যতিক্রম। সেখানে নিজের জীবনদর্শন তুলে ধরেছেন তিনি। লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি।
কারণ, আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই।’

ঠিকানা/এএস 

 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz