রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz