সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪৩৩, অক্টোবরেই নিহত ১৭৪ • জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির • মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার • আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাক শ্রমিক নেতাদের বৈঠক চলছে • ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইসমাইল বাঘাই • মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক • বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর • ইরানে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইসমাইল বাঘাই

ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে : ইসমাইল বাঘাই

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, আলোচনার ক্ষেত্রে তেহরান যুক্তরাষ্ট্রের কথার চেয়ে দেশটির বাস্তব পদক্ষেপকে বেশি গুরুত্ব দেবে। ২ নভেম্বর (সোমবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, গত দুই বছরে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বরং দেশটি সক্রিয়ভাবে কূটনৈতিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের দাবিগুলো স্পষ্ট ও যৌক্তিক।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং তেহরানের ন্যায্য দাবিগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া বা সেখানে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও এর সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন তিনি।

বাঘাই জানান, শান্তি প্রতিষ্ঠায় ইরানের আগের সাত দফা পরিকল্পনা এখনো আলোচনার টেবিলে রয়েছে। তবে পরিকল্পনাটি আরও সংক্ষিপ্ত করা হয়েছে, যা দুই দিনের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ইরানের এই উদ্যোগ দেশটির সদিচ্ছার প্রমাণ। তেহরানের দাবিগুলো পূরণ করা হলে অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনা এবং শান্তি আলোচনা শুরু করা সম্ভব।

বাঘাই আরও বলেন, পুরো প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে যুক্তরাষ্ট্র কীভাবে এগোতে চায়, তার ওপর।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz