বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সুদানে এ বছর যুদ্ধের ৭৫% মৃত্যু ড্রোন হামলায় : জাতিসংঘ

সুদানে এ বছর যুদ্ধের ৭৫% মৃত্যু ড্রোন হামলায় : জাতিসংঘ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সুদানের চলমান গৃহযুদ্ধে চলতি বছরের প্রথম ছয় মাসে ২ হাজার ২৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৬৩০ জনের বেশি বা প্রায় ৭৫% প্রাণ হারিয়েছেন ড্রোন হামলায়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, জাতিসংঘের হিসাবে, নিহত বেসামরিক নাগরিকদের প্রায় তিন-চতুর্থাংশই ড্রোন হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক সময়ে সুদানের যুদ্ধে ড্রোন হামলা বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক যুদ্ধরত দুই পক্ষের বিরুদ্ধে যুদ্ধের নিয়ম অমান্য করার অভিযোগ তুলেছেন।

তিনি সতর্ক করে বলেছেন, তাদের এসব কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষই ড্রোন হামলার পরিমাণ বাড়িয়েছে।

জাতিসংঘের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের ওপর তৈরি এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলা এখন সুদানের যুদ্ধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

এর মাধ্যমে যুদ্ধরত পক্ষগুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা ছাড়াও যুদ্ধের সম্মুখসীমা থেকে অনেক দূরের স্থানে হামলা চালাতে পারছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাতিসংঘের যাচাই করা হিসাবে এ বছর এখন পর্যন্ত ২ হাজার ২৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৬৩০ জনের বেশি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

জাতিসংঘ জানিয়েছে, ড্রোন হামলার লক্ষ্য শুধু যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত স্থাপনায় সীমাবদ্ধ থাকছে না।

মানুষের দৈনন্দিন জীবন ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোও এসব হামলার শিকার হচ্ছে। এর মধ্যে রয়েছে পানির উৎস ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়ছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz