সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বেলজিয়াম দলে ‘নতুন প্রাণশক্তি’ দেখছেন ভিটসেল

​বেলজিয়াম দলে ‘নতুন প্রাণশক্তি’ দেখছেন ভিটসেল

বিজ্ঞাপন
কাতার বিশ্বকাপের সেই বিপর্যয়ের পরের চার বছরে বেলজিয়াম দলে এসেছে অনেক পরিবর্তন। পুরনোদের মধ্যে দলে টিকে যাওয়াদের তালিকায় আছেন আক্সেল ভিটসেল। নতুনদের সমাগমে ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমান দলে অন্দরে দেখতে পাচ্ছেন নতুন প্রাণশক্তির স্রোত।

সিয়াটলে সোমবার মিশরের বিপক্ষে ম্যাচে দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে বাকি দুই দল ইরান ও নিউ জিল্যান্ড।

২০২২ বিশ্বকাপ ছিল বেলজিয়ামের জন্য নিদারুণ হতাশার। গ্রুপ পর্বেই বেজেছিল তাদের বিদায়ঘণ্টা। মাঝের সময়ে পুরনো অনেকে ঝরে গেছেন। ভেসোঁ কম্পানি, এদেন আজার, রোমেলু লুকাকুদের নিয়ে গড়া ‘সোনালি প্রজন্ম’র খেলোয়াড়দের মধ্যে বর্তমান দলে টিকে যাওয়া ভিটসেল এবার খেলবেন নিজের চতুর্থ বিশ্বকাপ।

২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলা, চার বছর পর রাশিয়ার আসরে সেমি-ফাইনালে ওঠা বেলজিয়ামের পুরনো দিনের সারথী ভিটসেল এখন নতুনদের মধ্যে দেখছেন দারুণ সম্ভাবনা।

“এখানে থাকতে পেরে আমি ভীষণ খুশি। সবাই চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায় না। আমি পেয়েছি এবং এ নিয়ে গর্বিত।”

“যখন আমি এই দলটাকে দেখি, সম্ভবত এটা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের বেলজিয়াম দলের সাথে তুলনীয়। অভিজ্ঞ ও নতুন প্রজন্মের খেলোয়াড় এবং দলের ভেতর দারুণ একটা আবহের মিশেল আছে।”

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz