সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা করছেন। গত বছরের আগস্টে বাগদানের ঘোষণা দেওয়ার পর এবার তাদের বিয়ের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা শুরু হয়েছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম হোলার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। রোনালদো জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। একই সঙ্গে তার আশা, বিশ্বকাপের শিরোপা জিতেই বিয়ের মঞ্চে উঠতে পারবেন।

২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হীরার আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর জানান। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেই।’

ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি নিজস্ব জনপ্রিয়তা গড়ে তুলেছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৪০ লাখ।

রোনালদো বিয়ের সিদ্ধান্তকে তাদের জীবনের ‘একটি সুন্দর অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন। নতুন এই পথচলা শুরুর অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz