বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়া এখন ‘খুবই স্থিতিশীল’ অবস্থায় রয়েছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে আল-শারার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প জানান, লেবানন ও হিজবুল্লাহ-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সিরিয়া যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকলে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারেরও আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে আহমেদ আল-শারা সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা এবং দামেস্কের প্রতি ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ সিদ্ধান্তের জন্য সিরিয়ার জনগণ কৃতজ্ঞ।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ওপর আরোপিত বেশির ভাগ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ১৯৭৯ সাল থেকে দেশটি যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকায় রয়েছে। ট্রাম্পের ঘোষণার ফলে সেই অবস্থার পরিবর্তনের পথ তৈরি হতে পারে। সূত্র : শাফাক নিউজ

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz