সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার • এনআরবি ওয়ার্ল্ড: বিশ্বের ৫০টিরও বেশি দেশে নেটওয়ার্ক, ঢাকায় সামিট ডিসেম্বরে • জাবি শিক্ষার্থী নিখোঁজ, কক্ষে মিলেছে ‘সুইসাইড নোট’ • দলীয় এমপিদের ৬ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী • রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী • সৌদি আরবে হামলার দায় স্বীকার করল হুতি • আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মাহবুব • তুরস্কে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ : নিহত ১১, আহত ২৭ • কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা : প্রেমিক রাজু গ্রেপ্তার • জার্মান পর্যটকের চুরি হওয়া সেই ল্যাপটপ উদ্ধার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সেই গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি

সেই গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়’ এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহত দেওয়া হয়েছে।

পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে হবে তানভীরকে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো চিঠির মাধ্যমে এসব তথ্য জানা গেছে। চিঠিটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছে এনসিপি।

এতে বলা হয়েছে, ‘আপনার (গাজী সালাউদ্দিন তানভীর) বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এরকম একটি মন্তব্য করতে দেখা গেছে। ওই বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

শোকজ নোটিশে আরও বলা হয়, ‘একই সঙ্গে কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এর আগে গত বছরের এপ্রিলে কয়েকটি অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি। বছরখানেক পর তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এনসিপিতে ফেরেন এই নেতা।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz