সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার • এনআরবি ওয়ার্ল্ড: বিশ্বের ৫০টিরও বেশি দেশে নেটওয়ার্ক, ঢাকায় সামিট ডিসেম্বরে • জাবি শিক্ষার্থী নিখোঁজ, কক্ষে মিলেছে ‘সুইসাইড নোট’ • দলীয় এমপিদের ৬ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী • রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী • সৌদি আরবে হামলার দায় স্বীকার করল হুতি • আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মাহবুব • তুরস্কে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ : নিহত ১১, আহত ২৭ • কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা : প্রেমিক রাজু গ্রেপ্তার • জার্মান পর্যটকের চুরি হওয়া সেই ল্যাপটপ উদ্ধার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৭ বছর ধরে বিরোধী দলে থেকে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, ক্ষমতায় এসে তারাই আবার বিগত সরকারের ফ্যাসিবাদের খাসলত ও পথ ধারণ করছেন। ২ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, বর্তমানে বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা দেখা যাচ্ছে, তা বিগত সরকারের হুবহু ফটোকপি ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, সাড়ে ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ কেমন চরম নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন, তা বর্তমান ক্ষমতাসীনদের চিন্তা করা উচিত। কিন্তু একটি রক্তভেজা গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পাওয়ার পরও আগের সরকারের দমন-পীড়নের সেই একই আচরণ ধারণ করা হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ১ আগস্ট যখন তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন বিএনপি, এলডিপিসহ গণতান্ত্রিক দলগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু যারা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল, তাদের পতন হতে মাত্র কয়েক দিন সময় লেগেছে। এটি আল্লাহর বিচার ও কুদরতের নিদর্শন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz