হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্য আজ
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬, ১১:২১
•
অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আজ সোমবার (২৪ আগস্ট) সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে আজ থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণের পর্ব শুরু হবে।
গত ৬ আগস্ট সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় বর্তমানে গ্রেপ্তার পাঁচজন হলেন- চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।