ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭
•
অনলাইন সংস্করণ
ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান: ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ফ্রান্সের প্যারিসের ওবারভিলিয়ে এলাকার শাহজালাল রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত বিশিষ্ট সিনিয়র সাংবাদিক শামীম আল আমিন। তিনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
এর আগে নিউজ টোয়েন্টিফোরের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জীকে সভাপতি, জিটিভির ফ্রান্স প্রতিনিধি মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, দৈনিক অর্থকাগজের ফ্রান্স প্রতিনিধি মাজহারুল ইসলামকে কোষাধ্যক্ষ এবং টিবিএন২৪-এর ফ্রান্স প্রতিনিধি শেখ সামিরাহকে সাংগঠনিক সম্পাদক করে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছিল।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন নয়ন মামুন (দেশ টিভি ) ও জুনেদ ফারহান (চ্যানেল ইউরোপ)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ আহমেদ (এটিভি, নিউইয়র্ক) ও মো. দুলাল মিয়া (ল্যাটিন বাংলা)। প্রচার সম্পাদক হয়েছেন আহমদ সোহেল (ফ্রান্স দর্পণ) এবং দপ্তর সম্পাদক হয়েছেন শাহ মিল্লাদূর আবেদ (দৈনিক হবিগঞ্জের এক্সপ্রেস)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবু তাহির (যমুনা টিভি), লুৎফুর রহমান বাবু (সময় টিভি) ও আবুল কালাম মামুন (এনটিভি ইউরোপ)।
সাধারণ সদস্য
সংগঠনের সাধারণ সদস্য হিসেবে রয়েছেন শামসুল ইসলাম (ফ্রান্স দর্পণ), আব্দুল আজিজ সেলিম (টুডে সিলেট ২৪), সেলিম (নবকণ্ঠ), মো. জাকির হোসেন (বিয়ানীবাজার টোয়েন্টিফোর ডটকম), রেজাউল করিম (সিলেট রিপোর্ট ডটকম), খন্দকার জামিল আবেদ (নবকণ্ঠ), সাইদুল ইসলাম অপু (সিলেট টাইমস বিডি) এবং মো. রুহুল আমীন (ফ্রান্স বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম), মো: আব্দুর রশিদ চৌধুরী ( জকিগঞ্জ টিভি)।
নতুন কমিটির মাধ্যমে ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।