বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

জলের ঢেউয়ে ‘ত্রিশূল’ খেলা চলছে অবিরাম

জলের ঢেউয়ে ‘ত্রিশূল’ খেলা চলছে অবিরাম

বিজ্ঞাপন
নদীর বুকে পানির জোয়ার নিবিড় অবিচল
উপর স্তরে রুদ্র জলের অসুর কোলাহল!
কোলাহলের অগ্নিভাষা, আশার গুড়ে ছাই;
‘জল’ বলেছে ‘পানি’র বসন গেরোয়া হওয়া চাই!

নদীর বুকে চর ভেসেছে চরকে নদী চিনে,
জল না পানি কেউ চিনে না বর্ষাকালের ঋণে!
ঋণের বোঝা বইছে কেবল বালুর কণিকা,
জল বুঝেছে পানির দেহেই রত্ন মণিকা!

নদীর বুকে ঢল নেমেছে, জল না পানির ঢল?
জলের করা প্রশ্নে নদী হারায় মনোবল!
কে দেবে আজ উত্তরে তার সঠিক সমাধান?
জলের দাবি ঢলে তাহার একক অবদান!

নদীর বুকে জলের নিচে পানির হাহাকার
জলকেলিতে দেখায় জলের রূঢ় অহঙ্কার!
পানির উপর করতে তাহার পূর্ণ মনস্কাম
জলের ঢেউয়ে ‘ত্রিশূল’ খেলা চলছে অবিরাম!!

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz