বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক

যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুর টাউন হলে জেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।‎

মাওলানা মামুনুল হক বলেন, যারা কায়েমি স্বার্থবাদী, তারা কখনোই তরুণদের জেগে ওঠা নেতৃত্বকে মেনে নিতে পারে না। তাই আমি আজ বলব, বিএনপিকে ভূতে ধরেছে– সেই ভূত, যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল। ‎তিনি বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করা না গেলে বর্তমান ব্যবস্থায় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আরেকটি হাসিনায় পরিণত হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
মামুনুল হক বলেন, জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার কথা রয়েছে। কিন্তু বিএনপি তা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা লোকমান। আরও বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz